Kishoreganj Haor Resort

Kishoreganj  Haor Resort Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kishoreganj Haor Resort, Hotel, 1468/09 Shiddesshi Road, Satal, Kishorganj.

আজ আপনার মন ভালো নেই?থাকবে কী করে?সকাল থেকে শহরের কোলাহল, গাড়ির হর্ন, ব্যস্ততার দৌড়... সব মিলিয়ে কখন যে নিজের কাছ থেক...
07/08/2026

আজ আপনার মন ভালো নেই?

থাকবে কী করে?

সকাল থেকে শহরের কোলাহল, গাড়ির হর্ন, ব্যস্ততার দৌড়... সব মিলিয়ে কখন যে নিজের কাছ থেকেই দূরে সরে গেছেন, টেরই পাননি।

এবার একটু থামুন।
নিজের জন্য একটু সময় রাখুন।

চলে আসুন কিশোরগঞ্জ হাওর রিসোর্টে।

যেখানে হাওরের বাতাসে ক্লান্তি কমে,
প্রকৃতির সৌন্দর্যে মন শান্ত হয়,
আর স্থানীয় তাজা খাবারের স্বাদে ভ্রমণ হয়ে ওঠে আরও স্পোশাল।

কারণ জীবন শুধু কাজের জন্য নয়...
মাঝে মাঝে নিজেকেও সময় দিতে হয়।

👉 বুকিং করতে ইনবক্স করুন।

#কিশোরগঞ্জ_হাওর_রিসোর্ট

01/08/2026
30/07/2026

চলুন হারাই অথৈ জলের রাজ্যে" –

বর্ষায় কিশোরগঞ্জ হাওর ভ্রমণ! 🛶মেঘমুক্ত নীল আকাশ, আর নিচে মাইলের পর মাইল বিস্তৃত রূপালী জলরাশি। মৃদু বাতাসে পানির ছোট ছোট ঢেউ যখন নৌকার গায়ে এসে লাগে, তখন মনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। আর সাথে যদি থাকে প্রিয়জন।

হ্যাঁ, বর্ষার এই চাদরে ঢাকা কিশোরগঞ্জের হাওর এখন যেন এক টুকরো মিনি মালদ্বীপ!✨ আমাদের রিসোর্টের বিশেষ আকর্ষণ: চোখ জুড়ানো অন্তহীন জলরাশি।
🌅 অপূর্ব সূর্যাস্ত: জলের বুকে সূর্য ডোবার মনমুগ্ধকর দৃশ্য।⛵ প্রিমিয়াম নৌকা ভ্রমণ: ঐতিহ্যবাহী নৌকায় চড়ে হাওরের বুকে ভেসে বেড়ানো এবং অল-ওয়েদার রোডের সৌন্দর্য উপভোগ।🐟 তাজা মাছের ভুরিভোজ: হাওরের ঐতিহ্যবাহী ও টাটকা দেশি মাছের জিভে জল আনা সব পদ। ভ্রমণের সেরা সময়: এখনই! বর্ষার ভরা যৌবনে হাওর দেখার পারফেক্ট সময় জুলাই থেকে সেপ্টেম্বর।💼 বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য:আজই আপনার রুম বুক করতে এবং আমাদের আকর্ষণীয় বর্ষা প্যাকেজগুলো জানতে ইনবক্স করুন।

এই বর্ষায় কিশোরগঞ্জ হাওরে ট্রিপ দিচ্ছেন তো? 🌊⛵নিকলী কিংবা মিঠামইনের মন জুড়ানো বিকেলের রূপ দেখে সারাদিন পর যখন ক্লান্ত হয়...
25/07/2026

এই বর্ষায় কিশোরগঞ্জ হাওরে ট্রিপ দিচ্ছেন তো? 🌊⛵

নিকলী কিংবা মিঠামইনের মন জুড়ানো বিকেলের রূপ দেখে সারাদিন পর যখন ক্লান্ত হয়ে পড়বেন, তখন দরকার একটা পারফেক্ট বিশ্রামের জায়গা।

আপনার বাজেটের মধ্যেই সেরা আরাম আর দুর্দান্ত সার্ভিসের নিশ্চয়তা নিয়ে প্রস্তুত আমাদের রিসোর্ট! 🏨✨

🔹 কম খরচে পারফেক্ট রুম
🔹 ফ্রেশ খাবার ও ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ

দেরি না করে এখনই বুক করে ফেলুন আপনার পছন্দের রুমটি।

#কিশোরগঞ্জ_হাওর #নিকলী_হাওর #হাওর_ভ্রমণ #রিসোর্ট #ছুটির_দিন

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত ঐতিহাসিক জঙ্গলবাড়ি দুর্গ ছিল বারো ভূঁইয়ার প্রধান বীর ঈশা খা...
16/05/2026

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত ঐতিহাসিক জঙ্গলবাড়ি দুর্গ ছিল বারো ভূঁইয়ার প্রধান বীর ঈশা খাঁ-এর দ্বিতীয় রাজধানী। নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই দুর্গ বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

ধারণা করা হয়, দুর্গটি প্রাক-মুসলিম যুগে নির্মিত হলেও ১৫৮৫ সালে ঈশা খাঁ এটি দখল করে ভেতরে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। পরে তিনি সোনারগাঁওও দখল করেন এবং মুঘলদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন।

দুর্গটি চারপাশে পরিখাবেষ্টিত ছিল, যা নরসুন্দা নদীর সঙ্গে সংযুক্ত ছিল। বর্তমানে দুর্গের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও দরবার হলের ধ্বংসাবশেষ এখনো রয়েছে। ২০০৫ সালে এখানে “ঈশা খাঁ স্মৃতি জাদুঘর ও পাঠাগার” প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ এলাকাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে উন্নয়নের কাজ করছে।

শ্রমের ঘামে গড়ে ওঠে প্রতিটি স্বপ্ন, প্রতিটি সফলতার গল্প।এই International Workers' Day-এ সকল শ্রমজীবী মানুষের প্রতি Kish...
01/05/2026

শ্রমের ঘামে গড়ে ওঠে প্রতিটি স্বপ্ন, প্রতিটি সফলতার গল্প।
এই International Workers' Day-এ সকল শ্রমজীবী মানুষের প্রতি Kishoreganj Haor Resort-এর গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।







"ফেসবুকে প্রায়ই রিলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম–মিঠামইন–ইটনার হাওরের রাস্তার ভিডিও দেখতাম। অনেকদিন ধরেই সেখানে ঘুরতে যাওয়ার...
27/04/2026

"ফেসবুকে প্রায়ই রিলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম–মিঠামইন–ইটনার হাওরের রাস্তার ভিডিও দেখতাম। অনেকদিন ধরেই সেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভালো থাকার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ কিশোরগঞ্জ হাওর রিসোর্টের রুমের ছবি দেখে মনে হলো—পরিষ্কার, সুন্দর এবং থাকার জন্য একদম উপযুক্ত। আর দেরি না করে ঢাকা থেকে রওনা দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে।

রিসোর্টে পৌঁছে একদিন বিশ্রাম নিয়ে পরদিন বেরিয়ে পড়ি হাওর ভ্রমণে। দিনশেষে ফিরে তাদের পরিবেশন করা হাওরের ভাজা মাছ আর বিভিন্ন ভর্তার স্বাদ এখনও মুখে লেগে আছে। পুরো অভিজ্ঞতাটা এতটাই ভালো ছিল যে, এখন মনে হচ্ছে—প্রতি বছর অন্তত একবার হলেও এই বাইকিং ট্রিপে কিশোরগঞ্জ আসা হবেই।"

রিভিউ প্রদান করেছেনঃ
সামিউল ইসলাম সামি

বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
📞 ০১৩০৮৫০৮৮৫৫



Tour





"আমার কাজের প্রয়োজনে প্রায়ই কিশোরগঞ্জ যেতে হতো, কিন্তু লোকাল হোটেলগুলোতে থেকে কখনোই মন ভরানোর মতো পরিবেশ পাইনি। ঠিক সেই ...
24/04/2026

"আমার কাজের প্রয়োজনে প্রায়ই কিশোরগঞ্জ যেতে হতো, কিন্তু লোকাল হোটেলগুলোতে থেকে কখনোই মন ভরানোর মতো পরিবেশ পাইনি। ঠিক সেই সময় ফেসবুকে কিশোরগঞ্জ হাওর রিসোর্টের খোঁজ পাই। প্রথমবার সেখানে গিয়ে মালিকের আন্তরিক আতিথেয়তা আমাকে সত্যিই মুগ্ধ করে। সেই অভিজ্ঞতার পর থেকে কিশোরগঞ্জে গেলেই যেন আর কোথাও থাকার কথা ভাবতেই পারি না—ওখানটাই এখন আমার আপন জায়গা হয়ে গেছে।

তাদের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর আনলিমিটেড চা—এই দামে এতটা আন্তরিকতা ও যত্ন পাওয়া সত্যিই অবিশ্বাস্য। আর খাবারের কথা বললে, দুপুরে বা রাতে হাওরের টাটকা মাছ কিংবা দেশি মুরগি, ঘরোয়া স্বাদে রান্না করা—যেন একেবারে নিজের বাড়ির খাবারের মতোই তৃপ্তিদায়ক।

গত এক বছরে পনেরো-ষোলবার সেখানে যাওয়া হয়েছে, আর প্রতিবারই অভিজ্ঞতা ছিল সমানভাবে হৃদয়ছোঁয়া। নিঃসন্দেহে, কিশোরগঞ্জে গেলে আমি সবার আগে এই জায়গাটিকেই সুপারিশ করব।






















"

রিভিউ প্রদান করেছেনঃ
মোঃ মুফতাসিম ফুয়াদ (অমিও)
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওয়াল্টন

বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
📞 ০১৩০৮৫০৮৮৫৫


#কিশোরগঞ্জহাওররিসোর্ট
#কর্পোরেটসুবিধা
#পারিবারিকপরিবেশ

জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তখনই তৈরি হয়, যখন আমরা আমাদের প্রিয় মানুষদের সাথে থাকি। হাসি, গল্প, আড্ডা আর ভালোবাসায় ...
19/04/2026

জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তখনই তৈরি হয়, যখন আমরা আমাদের প্রিয় মানুষদের সাথে থাকি।

হাসি, গল্প, আড্ডা আর ভালোবাসায় ভরা এই মানুষগুলোই আমাদের আসল সম্পদ, আর আমাদের টেবিলগুলো তো তারই সাক্ষী।

কিশোরগঞ্জ হাওর রিসোর্টের এই উষ্ণ ডাইনিং স্পেসে পরিবার ও আপনজনদের নিয়ে এসে এমনই একটা অবিস্মরণীয় সময় কাটান, যা অনেকদিন মনে থাকবে।

হাওরের শান্ত পরিবেশ, সুস্বাদু তাজা মাছের খাবার আর আপনজনদের সান্নিধ্য - এখানে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে বিশেষ।

জীবনের ব্যস্ততার মাঝে একটু সময় বের করে পরিবার নিয়ে চলে আসুন হাওরের কোলে, যেখানে খাবারের স্বাদের সাথে মিশে যায় হৃদয়ের আনন্দ।

পরিবারের সাথে স্মরণীয় সময় কাটাতে চান?
কিশোরগঞ্জ হাওর রিসোর্ট আপনার জন্য অপেক্ষা করছে।

বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
📞 ০১৩০৮৫০৮৮৫৫

#পরিবারেরসাথে


#হাওরেরআড্ডা
#স্মরণীয়মুহূর্ত

#কিশোরগঞ্জহাওররিসোর্ট

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼পুরনো বছরের শেষ বেলায় যখন সূর্য ডোবে, ঠিক তখনই নতুন বছরের প্রথম আলো ফুটে ওঠে। প্রতিটি সমাপ্তির পর আসে...
14/04/2026

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼

পুরনো বছরের শেষ বেলায় যখন সূর্য ডোবে, ঠিক তখনই নতুন বছরের প্রথম আলো ফুটে ওঠে। প্রতিটি সমাপ্তির পর আসে এক নতুন শুরু — আরও সুন্দর, আরও আশাবাদী, আরও রঙিন।

এই পহেলা বৈশাখে কিশোরগঞ্জ হাওর রিসোর্টে চলে আসুন পরিবারের সাথে। রঙিন আলপনায় সাজানো পথ, হাওরের নির্মল জল, সকালের নরম রোদ আর খোলা আকাশের নিচে উদযাপন করুন নতুন বাংলা বছর। এখানে নতুন বছর শুরু হয় শান্তিতে, আনন্দে আর অবিস্মরণীয় স্মৃতি দিয়ে।

পুরনো বছরের ক্লান্তি, দুশ্চিন্তা আর সমস্যাগুলোকে হাওরের জলে ভাসিয়ে দিয়ে, নতুন স্বপ্ন আর আশা নিয়ে শুরু করুন আপনার ১৪৩৩।

বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
📞 ০১৩০৮৫০৮৮৫৫

নতুন বছরকে স্বাগত জানাতে সবচেয়ে সুন্দর জায়গায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ❤️

শুভ নববর্ষ! শুভ পহেলা বৈশাখ! 🌸

#পহেলাবৈশাখ
#শুভনববর্ষ



#হাওরেরনববর্ষ
#বৈশাখীউৎসব
#কিশোরগঞ্জহাওররিসোর্ট

Address

1468/09 Shiddesshi Road, Satal
Kishorganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kishoreganj Haor Resort posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category