25/04/2026
প্রিয় অনি
বহুদিন তোমার চিঠি পাইনি! হুট করে ভ্যানিশ হয়ে যাবার অভ্যেসটা তোমার এখনো গেল না। একটা চিঠি না দাও - পোস্ট কার্ডতো পাঠাতে পার। বন পাহাড়ে জারুল সোনালু ফুটলে জানিও।তোমার সাইকেলে চেপে কুসুম ফুল খুজতে যাব চাম্পারাই বাগানে।
চিঠি দিও কিন্তু।
ইতি
মাধবী
ধানমন্ডি, ঢাকা।