11/08/2026
ব্যতিক্রম মহিলা হোস্টেলের দ্বিবার্ষিক সভা ২০২৫
গত ২০ জুন ২০২৫ তারিখে ব্যতিক্রম মহিলা হোস্টেলের দ্বিবার্ষিক সভা-২০২৫ সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান, অর্থ পরিচালকসহ সম্মানিত সদস্যবৃন্দ।
সভায় হোস্টেলের সার্বিক কার্যক্রম, ব্যবস্থাপনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।
সকলের আন্তরিক সহযোগিতা, মূল্যবান মতামত ও সম্মিলিত প্রচেষ্টায় ব্যতিক্রম মহিলা হোস্টেলকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত আবাসন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সবার সহযোগিতা ও শুভকামনা আমাদের পথচলার অনুপ্রেরণা।