07/08/2026
কিছু স্মৃতি রেখে যাওয়া যায়, কিছু স্মৃতি না রাখাই ভালো।
মিরিঞ্জা লা তং ভ্যালি রিসোর্টে আমরা প্রতিটি অতিথিকে আপন করে স্বাগত জানাই। পাহাড়ের এই ছোট্ট জায়গাটাকে সুন্দর রাখতে আমাদের টিম প্রতিনিয়ত পরিশ্রম করে।
কিন্তু সম্প্রতি একজন অতিথি রুম ও বাথরুমের দেয়ালে কলম দিয়ে নিজের “স্মৃতি” রেখে গেছেন। 🙂
হয়তো তার কাছে এটা নিছক মজা কিংবা স্মৃতি।
কিন্তু আমাদের কাছে এটা পরিষ্কার করার বাড়তি পরিশ্রম, ক্ষতি এবং জায়গাটার সৌন্দর্য নষ্ট হওয়ার বিষয়।
আপনি কোনো রিসোর্টে গেলে সেখানে আপনার উপস্থিতির চিহ্ন হিসেবে দেয়ালে কিছু লিখে যাবেন না—একটা সুন্দর স্মৃতি নিয়ে ফিরে আসুন।
কারণ,
ভালো অতিথি শুধু জায়গার সৌন্দর্য উপভোগ করেন না, সেই সৌন্দর্যটা অক্ষতও রাখেন। 🌿
— Mirinja Laa Tong Valley Resort