Visit SaintMartin

Visit SaintMartin Being a native of Saint Martin's Island, I always strive to present every update and precious moment of our island to you.

Keep loving and stay connected with Saint Martin's!

08/09/2026

এই মুহূর্তে অবস্থান করছি সবার আকর্ষণের সেই প্রিয় ছেড়াদ্বীপে! 🌊💙

সামনে পাহাড়ের মতো যে বিশাল পাথরটি দেখা যাচ্ছে, সেটিরও রয়েছে সুন্দর একটি নাম—মৌসুমি পাথর।

08/09/2026

সকাল সকাল বারান্দায় একটু প্রকৃতির ছোঁয়া...
নতুন দিনের সূচনাটা বেশ রিফ্রেশিং।
কেমন হয়েছে জানাবেন?"

07/09/2026

সেন্টমার্টিন আপডেট | নতুন সিজনের প্রস্তুতি শুরু করুন।

বর্তমানে সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভ্রমণ কবে থেকে শুরু হবে, সেই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেওয়া হবে।

নতুন সিজনে শীপের টিকিটের মূল্য ও রিসোর্টের ভাড়া এখনো নির্ধারণ করা হয়নি। প্রতিবছরের মতো এবারও সিজন শুরুর আগে এগুলো নতুন করে নির্ধারণ করা হবে। তাই এখনই নির্দিষ্ট মূল্য বলা সম্ভব হচ্ছে না। সরকারি ঘোষণা ও নতুন মূল্য তালিকা প্রকাশ হলে বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়া হবে।

তবে থাকার ব্যবস্থা নিয়ে চিন্তা নেই! 😊
সামনের সিজনে কম বাজেটের রুম থেকে শুরু করে VIP ও Premium মানের রুম—বিভিন্ন বাজেট ও পছন্দ অনুযায়ী থাকার ব্যবস্থা আমাদের কাছ থেকে পাবেন।

এছাড়াও এক জায়গা থেকেই নিতে পারবেন—
🎫 সকল শীপের টিকিট
🏨 রিসোর্ট বুকিং
🚌 বাসের টিকিট
📦 ট্যুর প্যাকেজ
🍽️ রেস্টুরেন্টের খাবারের সার্ভিস

সেন্টমার্টিন ভ্রমণের সর্বশেষ খবর, টিকিট, রিসোর্ট, প্যাকেজ ও অন্যান্য তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন।

📲 বিস্তারিত জানতে WhatsApp-এ যোগাযোগ করুন।

সেন্টমার্টিনের আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ❤️🏝️

সেন্টমার্টিনের একটা বড় সুবিধা হলো—চাইলে রুম থেকে চাদর-বালিশ নিয়ে সারা রাত নিরিবিলি এই সমুদ্রসৈকতে ঘুমিয়ে থাকতে পারবেন। 🌊...
07/09/2026

সেন্টমার্টিনের একটা বড় সুবিধা হলো—চাইলে রুম থেকে চাদর-বালিশ নিয়ে সারা রাত নিরিবিলি এই সমুদ্রসৈকতে ঘুমিয়ে থাকতে পারবেন। 🌊🌙

ছেলে হোক কিংবা মেয়ে—একা একা সৈকতে বসে থাকা বা রাত কাটানো নিয়ে কেউ আপনাকে অযথা প্রশ্ন করবে না। চারপাশের নীরবতা, সমুদ্রের গর্জন আর আকাশভরা তারা—সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি।

শহরের ব্যস্ততা থেকে দূরে, নিজের মতো করে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর এই স্বাধীনতাটাই সেন্টমার্টিনের অন্যতম সৌন্দর্য। ❤️🏝️

07/09/2026

আমাদের নিজস্ব মালদ্বীপ🌊

এত রাতে আপনার না ঘুমানোর মূল কারণটি কি?
06/09/2026

এত রাতে আপনার না ঘুমানোর মূল কারণটি কি?

সেন্টমার্টিনে আমার সবচেয়ে পছন্দের জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম। ❤️🌊এই পাশের সাগরের ঢেউ সবসময়ই একটু বেশি ভয়ংকর, আর প্রকৃতি...
06/09/2026

সেন্টমার্টিনে আমার সবচেয়ে পছন্দের জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম। ❤️🌊

এই পাশের সাগরের ঢেউ সবসময়ই একটু বেশি ভয়ংকর, আর প্রকৃতির রূপও এখানে অন্যরকম। পর্যটন মৌসুমেও এই জায়গায় সচরাচর পর্যটকদের তেমন আনাগোনা দেখা যায় না।

নির্জনতা, উত্তাল ঢেউ আর সাগরের গর্জন—সব মিলিয়ে জায়গাটার প্রতি আমার আলাদা একটা টান আছে। 💙🌊

06/09/2026

সেন্টমার্টিনের সৌন্দর্য একেক সময় একেক রকম! 💙

অফসিজনে সেন্টমার্টিন যেন তার সৌন্দর্য আরও দ্বিগুণ করে ফিরে পায়। চারপাশের নীল জলরাশি, নির্মল বাতাস আর নিরিবিলি পরিবেশ—সবকিছু মিলিয়ে তখন দ্বীপের রূপটাই হয়ে ওঠে অন্যরকম। 🌴✨

সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাস থেকে সেন্টমার্টিন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাহলে আপনি কি প্রস্তুত এমন অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য? 😍

💬 কমেন্ট করে জানান—সেন্টমার্টিনে যেতে আপনি কতটা প্রস্তুত? 🏝️💙

শুভ সকাল সেন্টমার্টিন।আজকেও দ্বীপের জেলেদের জালে প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাওয়া গেছে। ট্রলারগুলো এখন বিরতি নিচ্ছে, দুপুরে ...
06/09/2026

শুভ সকাল সেন্টমার্টিন।

আজকেও দ্বীপের জেলেদের জালে প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাওয়া গেছে। ট্রলারগুলো এখন বিরতি নিচ্ছে, দুপুরে আবারও সব ট্রলার সাগরে নেমে যাবে। বরফ দিয়ে রাখা এই মাছগুলো সেন্টমার্টিন থেকে টেকনাফে নিয়ে যাওয়া হচ্ছে।

আল্লাহ মানুষকে নিরাশ করেন না; একটা পথ বন্ধ হলেও অন্য কোনো উপায়ে ঠিকই মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন।আলহামদুলিল্লাহ 🤲

05/09/2026

আজকে ট্রলারে করে সেন্টমার্টিন আসার সময় আবহাওয়াটা ছিল বেশ চমৎকার।

সমুদ্রের সুন্দর দৃশ্যের সঙ্গে বাড়তি আনন্দ ছিল গাঙচিল পাখি উপস্থিতি। 🕊️

তবে আগের মতো এখন আর তেমন গাঙচিল দেখা যায় না। একটা সময় টেকনাফ থেকে সেন্টমার্টিনে শীতকালে যখন নিয়মিত জাহাজ চলাচল করত, তখন সমুদ্রজুড়ে দেখা যেত হাজারো গাঙচিল।

বৃদ্ধ থেকে শুরু করে ছোট্ট বাচ্চা—সবাই এই পাখিগুলোর সঙ্গে খেলতে খেলতে, খাবার ছুঁড়ে দিতে দিতে কখন যে সেন্টমার্টিন পৌঁছে যেত, অনেকেই টেরই পেত না। ❤️

সেই দিনগুলো এখন শুধু স্মৃতি…
সমুদ্র আছে, নৌযান আছে, সেন্টমার্টিনও আছে—কিন্তু আগের সেই হাজারো গাঙচিল আর সেই আনন্দের যাত্রাটা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। 🥺🌊🕊️

Address

North Beach, Saintmartin
Cox's Bazar

Telephone

+8801836115056

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visit SaintMartin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Hotel

Send a message to Visit SaintMartin:

Shortcuts

Share