UNIQUE BOYS' HOSTEL

Call Directions Website Contact the hotel

UNIQUE BOYS' HOSTEL শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেনিতে অধ্যয়নরত ছাত্রদের জন্য একটি বিশেষায়িত ছাত্র হোস্টেল, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
(1)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত শিক্ষা সচেতন ও শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ
আসসালামু আলাইকুম
গৌরবময় যুগ পূর্তি উপলক্ষে " ইউনিক বয়েজ হোস্টেল " এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
" ইউনিক বয়েছ হোস্টেল" একটি ব্যতিক্রমধর্মীর শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান। মহান কল্যাণের উদ্দেশ্যে ২০১০সনে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক মো: হাফিজুর রহমানের স্যারের সুদক্ষ পরচালনায় ক্ষুদ্র পরিসরে এই হোস্টেলের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সময়ের সাথে সাথে শিক্ষার্থী আর অভিভাবক মহলের আস্থা ও অকৃত্রিম ভালবাসায় আজ শুধু একটি নামই নয়, এক আস্থার প্রতীক। প্রতি বছর দেশের সেরা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে আমাদের শিক্ষার্থীরা প্রথম সারির স্থান দখল করে আছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানের প্রায় ৩০০ অধিক ছাত্র রয়েছে। একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষা উপকরণ থাকা দরকার তার সবই এখানে বিদ্যমান। সন্দেহ নেই "ইউনিট বয়েজ হোস্টেল " পরিবারের শ্রম, নিষ্ঠা, দক্ষতা, আধুনিক শিক্ষা পদ্ধতি ও আন্তরিক পরিচর্যা শিক্ষার্থীদের পৌঁছে দেয় সাফল্যের সোনালী শিখরে । ঢাকা শহরের নটরডেম ও সেন্ট যোসেফ কলেজসহ বিভিন্ন স্বনামধন্য কলেজের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্রদের দ্বারা হোস্টেলের অভ্যন্তরে নিজস্ব শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। ছাত্রদের নিয়মিত পড়াশোনা মনিটরিং এর জন্য রয়েছে মনিটরিং শিক্ষক। নিরাপত্তার জন্য ডিজিটাল ডোর কন্ট্রোল সিস্টেম ও সিসি ক্যামেরা দ্বারা হোস্টেলের এরিয়া সার্বক্ষণিক নজরদারির অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের সুবিধার্থে রয়েছে সুবিশাল শীতাতপ নিয়ন্ত্রিত ডাইনিং রুম এবং দক্ষ বাবুর্চির দ্বারা পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে শতভাগ হালাল খাবার প্রস্তুত করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার রয়েছে একদল পরিচ্ছন্নতাকর্মী। ছাত্রদেরকে টোকেনের মাধ্যমে খাবার পরিবেশন করা হয় এবং ছাত্রদের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে শাক, সবজির পাশাপাশি প্রতিবেলায় মাছ-গোস্ত বা ডিম দেওয়া হয়। সাথে রয়েছে গ্রন্থগার, শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাবসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস, শিক্ষার্থী ও আমাদের ঐকান্তিক নিরলস প্রচেষ্টা, নিখুঁত পাঠদান পদ্ধতি, ও ঈর্ষণীয় সাফল্য আমাদের করেছে অদ্বিতীয়। আমরা আমাদের সর্বোচ্চ মেধা, পরিশ্রম ও যোগ্যতা দিয়ে এই সফলতাকে ধরে রাখে আগামী দিনে আরোও সুন্দরভাবে শিক্ষার্থীদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।
"ইউনিক বয়েজ হোস্টেল "পরিবারের সহযোগীতায় প্রতিটি শিক্ষার্থীর মনন- মেধা বিকাশের মাধ্যমে দীপ্ত পদচারণায় মুখরিত হোক আমাদের আগামী পথচলা
আল্লাহ হাফেজ
পরিচালক
ইউনিক বয়েজ হোস্টেল,
মোহাম্মদপুর ঢাকা ১২০৭।

সেন্ট জোসেফ কলেজে একাদশ শ্রেণির ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সম...
26/08/2026

সেন্ট জোসেফ কলেজে একাদশ শ্রেণির ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তি-সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে আবেদন ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কলেজের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও নির্ধারিত নির্দেশনাসমূহ অনুসরণ করুন।

18/03/2026

সম্মানিত অভিভাবকগণ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ই মার্চ থেকে ২৬ শে মার্চ পর্যন্ত হোস্টেল এর সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ শে মার্চ থেকে হোস্টেলের কার্যক্রম যথারীতি চলমান থাকবেন ইনশাআল্লাহ। সকলকে
ইউনিক বয়েজ হোস্টেলের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ।

Address

বাসা# ৩, রোড# ৪, ব্লক# সি, কাদেরাবাদ হাউজিং, মোহাম্মপুর, ঢাকা-১২০৭।
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when UNIQUE BOYS' HOSTEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Hotel

Send a message to UNIQUE BOYS' HOSTEL:

Shortcuts

Share