নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, জবি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, জবি

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, জবি Nawab Faizunnesa Choudhurani Hall, JnU জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল।
(3)

স্যার আমাগোরে আস-সুন্নাহ হোস্টেলে সিট দিলেন না, সব ছাত্রী সংস্থারে দিয়া দিলেন? 🤔জবিয়ানস - JnUians 2.0 কই পান এগুলা?
20/08/2026

স্যার আমাগোরে আস-সুন্নাহ হোস্টেলে সিট দিলেন না, সব ছাত্রী সংস্থারে দিয়া দিলেন? 🤔

জবিয়ানস - JnUians 2.0 কই পান এগুলা?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ ২...
20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার মহান জাতীয় সংসদে অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

নারীর গাড়ি চালানো: নুসূস ও ফিকহের সমন্বয়ইসলামে নারীর গাড়ি চালানো নিয়ে আলোচনার শুরুতে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করা য...
20/08/2026

নারীর গাড়ি চালানো: নুসূস ও ফিকহের সমন্বয়

ইসলামে নারীর গাড়ি চালানো নিয়ে আলোচনার শুরুতে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করা যায়—গাড়ি চালানো কি কোনো শরয়ি নিষিদ্ধ কাজ? নাকি এর বিধান নির্ভর করবে গাড়ি চালানোর সঙ্গে যুক্ত অন্যান্য পরিস্থিতির ওপর?

কুরআন-সুন্নাহর নুসূস এবং ফিকহের মূলনীতির আলোকে বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায়, নারীর গাড়ি চালানোকে স্বয়ংসম্পূর্ণভাবে হারাম বলার মতো কোনো সরাসরি ও সুস্পষ্ট নস নেই।

বরং নবী সা.-এর যুগে নারীদের বিভিন্ন বাহন ব্যবহার করার সুস্পষ্ট দৃষ্টান্ত রয়েছে। রাসূলুল্লাহ সা. বলেছেন:

«خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الإِبِلَ صَالِحُ نِسَاءِ قُرَيْشٍ، أَحْنَاهُ عَلَى وَلَدٍ فِي صِغَرِهِ وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ »
"নবী সা. বলেছেন, উষ্ট্রারোহী মহিলাদের মধ্যে কুরাইশ বংশীয় মহিলারা সর্বোত্তম। তারা শিশুদের প্রতি স্নেহশীলা এবং স্বামীর মর্যাদা রক্ষার্থে উত্তম হেফাজতকারিণী।" [মুসলিম, আস-সহিহ, হাদিস নং ২৫২৭]

অন্য একটি হাদিসে আনাস (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সা. এক সফরে ছিলেন। আনজাশা নামের একজন উটচালক দ্রুত উট চালাচ্ছিলেন এবং সেই উটগুলোর ওপর নারীরা ছিলেন। তখন রাসূলুল্লাহ সা. তাকে বললেন:
«وَيْحَكَ يَا أَنْجَشَةُ، رُوَيْدَكَ بِالْقَوَارِيرِ»
“হে আনজাশা! ধীরে চলো; এগুলো তো কাঁচের পাত্রসদৃশ (নারী)।” [বুখারি, আস-সহিহ, হাদিস নং ৬১৬১]

এখানে লক্ষণীয় বিষয় হলো—নারীদের বাহনে আরোহণকে নিষিদ্ধ করা হয়নি; বরং বাহন পরিচালনার পদ্ধতি সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও তাৎপর্যপূর্ণ হলো সাহাবিয়া আসমা বিনত আবু বকর (রা.)-এর ঘটনা। তিনি যুবায়ের (রা.)-এর ঘোড়ার খাবার দিতেন, তার দেখাশোনা করতেন এবং পরিচালনা করতেন। তাঁর নিজের ভাষায়:

«فَكُنْتُ أَعْلِفُ فَرَسَهُ وَأَكْفِيهِ مَئُونَتَهُ وَأَسُوسُهُ»
“আমি তার ঘোড়াকে খাবার দিতাম, তার প্রয়োজনীয় দেখাশোনা করতাম এবং ঘোড়াটি পরিচালনা করতাম।” [মুসলিম, আস-সহিহ, হাদিস নং ২১৮২]

এখানে একটি সতর্কতা জরুরি: এই বর্ণনাকে সরাসরি “আসমা (রা.) ঘোড়ায় চড়ে তা চালাতেন”—এভাবে অর্থ গ্ৰহণ করা ঠিক নয়। তবে একজন সাহাবিয়া যে ঘোড়ার পরিচালনা, পরিচর্যা ও ব্যবস্থাপনার কাজে যুক্ত ছিলেন, তা স্পষ্ট।

এ প্রসঙ্গে ইমাম মালিক (রহ.)-এর একটি বক্তব্য বিশেষভাবে প্রাসঙ্গিক। নারীদের জানাজায় যাওয়া প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি আসমা বিনত আবু বকর (রা.)-এর ঘটনা উল্লেখ করে বলেন:

«وَلَقَدْ كَانَتْ أَسْمَاءُ بِنْتُ أَبِي بَكْرٍ تَخْرُجُ تَقُودُ فَرَسَ الزُّبَيْرِ وَهِيَ حَامِلٌ مُثْقَلٌ، حَتَّى عُوتِبَتْ فِي ذَلِكَ ... مَا أَرَى بَأْسًا، إِلَّا أَنْ يَكُونَ أَمْرًا يُسْتَنْكَرُ»
“আসমা বিনতে আবু বকর (রা.) যুবায়েরের ঘোড়া পরিচালনা করে বের হতেন, তখন তিনি গর্ভবতী ও ভারাক্রান্ত ছিলেন... তাঁকে এ ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল। তখন ইমাম মালিক বলেন, ‘আমি এতে কোনো অসুবিধা দেখি না, তবে যদি এমন কোনো বিষয় হয় যা শরিয়তসম্মতভাবে আপত্তিকর।’” [ইবন রুশদ, আল-বায়ান ওয়াত-তাহসীল]

এখানে লক্ষণীয়, ইমাম মালিক (রহ.)-এর বক্তব্যে আসমা (রা.)-এর “تَقُودُ فَرَسَ الزُّبَيْرِ”—“যুবায়েরের ঘোড়া পরিচালনা করতেন”—এই ঐতিহাসিক ঘটনাকে নারীর স্বাভাবিক চলাফেরা ও বাহন ব্যবহারের প্রসঙ্গে গ্রহণযোগ্যতার একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এটিকেও সরাসরি “ঘোড়ায় আরোহণ করে চালানো” হিসেবে অর্থ না করাই সতর্কতাপূর্ণ।

এখন আধুনিক গাড়ির ক্ষেত্রে মূল ফিকহি প্রশ্নটি হলো—গাড়ি কি নিজেই কোনো নিষিদ্ধ বস্তু, অথবা নারী কর্তৃক তা পরিচালনা করা কি নিজেই নিষিদ্ধ?

ফিকহের একটি মৌলিক নীতি:

«الأصل في العادات الإباحة»
অর্থাৎ, পার্থিব অভ্যাস ও ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে মূলনীতি হলো বৈধতা, যতক্ষণ না নিষিদ্ধতার প্রমাণ পাওয়া যায়।

অতএব “গাড়ি চালানো”কে স্বয়ং একটি হারাম কাজ হিসেবে গণ্য করতে হলে নির্দিষ্ট শরয়ি দলিল প্রয়োজন। শুধুমাত্র নারী হওয়ার কারণে গাড়ি চালানোকে হারাম বলা হলে সেই নিষেধাজ্ঞার স্বতন্ত্র দলিল উপস্থাপন করা প্রয়োজন।

অবশ্যই এর অর্থ এই নয় যে নারী গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো শরয়ি বিধিনিষেধ নেই। গাড়ি চালানোর সঙ্গে যদি পর্দাহীনতা, অনৈতিক মেলামেশা, খালওয়াত, অনিরাপদ বা নিষিদ্ধ সফর, বেপরোয়া আচরণ কিংবা অন্য কোনো স্বতন্ত্র হারাম বিষয় যুক্ত হয়, তাহলে সেই সংশ্লিষ্ট বিষয়ের বিধান প্রযোজ্য হবে।

অর্থাৎ, “ড্রাইভিং” এবং “ড্রাইভিংয়ের সঙ্গে যুক্ত পরিস্থিতি”—এই দুটি বিষয়কে আলাদা করে দেখা জরুরি।

উসূলুল ফিকহের নীতি অনুযায়ী কোনো নতুন বিষয়ের হুকুম নির্ধারণ করতে হলে তার নাম বা সামাজিক প্রচলন দেখে নয়; বরং তার প্রকৃতি, উদ্দেশ্য, সংশ্লিষ্ট কার্যক্রম এবং শরিয়তের নীতিমালার আলোকে বিচার করতে হয়। আজকের গাড়ি যেমন উট বা ঘোড়ার আধুনিক পরিবহনব্যবস্থা, তেমনি এর পরিচালনার বিধানও মূলত পরিবহনের বিধানের সঙ্গে সম্পর্কিত। তাই “নারী গাড়ি চালাবে কি না”—এ প্রশ্নের পরিবর্তে অধিক যথাযথ প্রশ্ন হলো—“নারীর গাড়ি চালানোর ক্ষেত্রে কি কোনো স্বতন্ত্র শরয়ি নিষেধাজ্ঞার প্রমাণ রয়েছে?”

নুসূস, সাহাবিদের আমল এবং ফিকহের মূলনীতিগুলো একত্রে বিবেচনা করলে ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত হলো:

নারীর গাড়ি চালানো নিজে হারাম নয়; বরং তা মূলত মুবাহ। তবে গাড়ি চালানোর সঙ্গে যুক্ত আচরণ, পরিবেশ, সফরের প্রকৃতি, নিরাপত্তা, পর্দা ও অন্যান্য শরয়ি বিধান যথাযথভাবে পালন করতে হবে।

সৌদি আরবে দীর্ঘদিন আর্থ-সামাজিক প্রেক্ষিতে (ধর্মীয় আদেশে নয়) নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। কিন্তু ২৬ সেপ্টেম্বর ২০১৭ সালে সৌদি বাদশাহ সালমানের জারি করা রাজকীয় আদেশে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই ট্রাফিক আইন ও ড্রাইভিং লাইসেন্সের বিধান প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা ২৪ জুন ২০১৮ থেকে কার্যকর হয়। সেই সরকারি রাজকীয় আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, সৌদি আরবের Council of Senior Scholars-এর অধিকাংশ সদস্যের মত—নারীর গাড়ি চালানোর মূল শরয়ি হুকুম হলো ইবাহাহ (الإباحة)। তাঁদের আপত্তি করা সদস্যদের উদ্বেগকে মূলত সম্ভাব্য অনিষ্ট প্রতিরোধের (سد الذرائع) সঙ্গে সম্পর্কিত হিসেবে উল্লেখ করা হয়েছিল। রাজকীয় আদেশে তাই শরয়ি ও আইনগত নিরাপত্তাবিধান নিশ্চিত করার শর্তে নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থাৎ, সৌদি আরবের এই নীতি পরিবর্তনকে নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখার পাশাপাশি সমকালীন ফিকহি আলোচনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবেও দেখা যায়—যেখানে “নারীর গাড়ি চালানো” এবং “এর সঙ্গে সম্ভাব্য অপব্যবহার”—দুটিকে পৃথকভাবে বিবেচনা করা হয়েছে।

ইসলামী ফিকহের সৌন্দর্য এখানেই—এটি একদিকে নুসূসের প্রতি অনুগত, অন্যদিকে নতুন বাস্তবতার ক্ষেত্রেও উসূল ও মাকাসিদের আলোকে ভারসাম্যপূর্ণ সমাধান প্রদান করে।

আল্লাহ সর্বজ্ঞ।
---
অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক
ইসলামিক স্টাডিজ বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০

ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়।
20/08/2026

ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়।

বাংলাদেশের না জন্মালে জানতামই না হৃদযন্ত্রে সমস্যা হওয়ার মানুষ এভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মরা যায়।সংযুক্ত ছবিটি ড. ধীপ্ররার!ড...
20/08/2026

বাংলাদেশের না জন্মালে জানতামই না হৃদযন্ত্রে সমস্যা হওয়ার মানুষ এভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মরা যায়।

সংযুক্ত ছবিটি ড. ধীপ্ররার!

ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে।

২০২৬ সালের ১৯ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলার বাদী মশিউর রহমান শাহের আবেদনের প্রেক্ষিতে এই মামলা প্রত্যাহারের আদেশ দেন।

আসামি যারা ছিলেন এই মামলায় ~
ধীপ্রার স্বামী ডা. রহমত রশীদ সিয়াম, শ্বশুর ডা. মোহাম্মদ আব্দুর রশীদ, শাশুড়ি সিদ্দিকা সুলতানা এবং ইয়ার্কির সম্পাদক শিমু নাসেরসহ অজ্ঞাতনামা কয়েকজন।

দেশের শুশিল, বাম,শাহাবাগ, মিডিয়া, সচেতন সমাজ ও তথাকথিত ব্যাক্তিত্বরা আজ চুপ।

ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রারাকে মে*রে ফেলেছে সুপরিকল্পিতভাবে খাবার না দিয়ে।
তার মৃত্যুর ঘটনার পুলিশ ইয়ার্কি ডটকমের সম্পাদক সিমু নাসেরকে আটকও করেছে।

যতদূর জানতে পেরেছি, পরিবারকে প্রচুর প্রেশারে রেখেছে গত তিনমাস। এক পর্যায়ে এখন বাধ্য হয়ে মামলা তুলে নিয়েছে।

বাদি উল্লেখ করেছে তার নাকি আগে থেকেই হৃদযন্ত্রে ত্রুটি ছিলো। ইভেন এরকম একটা সিরিয়াস মার্ডা*র তদন্ত পর্যন্ত করতে দেয় নাই। পোস্ট মা*র্টাম করার আগেই লা*শ মাটি দিয়েছে।

“বাইরের চাকচিক্য, সামাজিক মর্যাদা ও ক্ষমতার আড়ালে একজন নারীর ওপর নির্যাতনের অভিযোগ কীভাবে চাপা পড়ে যেতে পারে তা এই বিচারহীন ভূমীতে না জন্মালে জানতাম না।

জুলাকরানাইন ছাড়া এই ঘটনায় তেমন কাউকে দেখলাম না লিখালিখি করছে। অথচ এটি ছিলো একটি সিরায় ঘটনা ও দেশের শাসন ব্যবস্থার এক নির্লজ্জ বহিঃপ্রকাশ!

ইয়ার্কি এই দেশে কার্যক্রম পরিচালনা করছে সবসময় বিতর্কিত। কিছুদিন পর পর নিয়ে আসে ঘৃণিত সব আর্ট আর এদের সাপোর্ট দেয় এইযে বিবেকহীন কলুষিত সমাজ।

পারলে দেশ ছাড়ুন, মেধা টাকা অথবা যে উপায়ে পারেন, এখানে কারো নিরাপত্তা নেই কারো সঠিক বিচার নেই!

লেখা ~ খলিদ বিন মিয়াজ

20/08/2026

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, জবি এর সিট বরাদ্দের ভাইভা চলছে। যারা অনলাইনে আবেদন করেছেন, তারা ডিপার্টমেন্টে এবং হল অফিসে যোগাযোগ রাখুন। কবে কোন ডিপার্টমেন্টের সাক্ষাৎকার, সেটি জেনে নিন।

 #জকসু হল সংসদ পেয়েছে ০০০০০০০০০০০০০০০০০ টাকা।ফান্ডে জমা থাকা কোনো টাকাই হল সংসদকে দেওয়া হয়নি, জকসুর ৬ মাস পার হয়ে গেলেও।...
20/08/2026

#জকসু হল সংসদ পেয়েছে ০০০০০০০০০০০০০০০০০ টাকা।
ফান্ডে জমা থাকা কোনো টাকাই হল সংসদকে দেওয়া হয়নি, জকসুর ৬ মাস পার হয়ে গেলেও।
এরমধ্যে হল সংসদ- জিমনেশিয়াম, ফ্রি আইএলটিএস কোর্স, ফিল্টার সংযোজন, হিম উৎসব, উদ্যোক্তা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুইবার ইনডোর খেলার আয়োজন ও পুরষ্কার বিতরণ, জুলাই স্মৃতি স্মরণে ৭টি প্রতিযোগিতার আয়োজন রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ কাজ চলমান আছে।
--
ফাতেমা তুজ জোহরা
সাংস্কৃতিক সম্পাদক
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ

10/08/2026

প্রক্টর নাসির স্যারের অসুস্থতা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। স্যারের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

প্রক্টর স্যার এর অসুস্থতাকে ঢাল হিসেবে ব্যবহার করছে ছাত্রদল। একটা দল রাজনৈতিকভাবে কতটুকু দেউলিয়াত্ব বরণ করলে স্যার এর অসুস্থতাকে নিয়ে রাজনীতি করতে হয়!!!

অসুস্থতাকে ঢাল বানিয়ে শিবিরের উপর দায় চাপিয়ে ছাত্রদল কর্তৃক সংঘটিত হামলার দায় আড়াল করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

“সাইবার বুলিং”-এর মনগড়া বয়ান দাঁড় করিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদল কর্তৃক চালানো পরিকল্পিত ও নৃশংস হামলার বিচার থেকে দৃষ্টি সরানো যাবে না।

অসুস্থতাকে পুজি করে-হামলার জবাবদিহিতাকে সমালোচিত করে দেখার সুযোগ নেই।

হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি এবং প্রশাসনের দায়িত্বহীনতার জবাবদিহিতা- জবিয়ানরা অবশ্যই আদায় করবে।
---
ফাতেমা তুজ জোহরা
সাংস্কৃতিক সম্পাদক
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ, জকসু

10/08/2026

জবি ছাত্রদলের যেসব নেতাদের এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তারা এগুলোর প্রতিদান ফিরে পাবেন। মানুষকে মেরে আহত করার সংস্কৃতি করে ছাত্রলীগ টিকেনি।

10/08/2026

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ক্ষমতা দেওয়ার প্রতি'বা'দে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষো'ভ!

Address

Jagannath University, Bangla Bazar, Sadarghat
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, জবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category