HOTEL NOOR-Residential, Khagrachari.

HOTEL NOOR-Residential, Khagrachari. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HOTEL NOOR-Residential, Khagrachari., Hotel, Amin Market (Near Shapla Circle), Town Hall, Court Road, Khagrachari.
(1)

28/07/2026
ফুলকলি 🐘ফুলকলি একটি হাতির নাম।১৯৬২ সালের কথা। তখন খাগড়াছড়ি ছিল একটি মহকুমা শহর। ঘন জঙ্গলে ভরা খাগড়াছড়ির যোগাযোগব্যবস্থা ...
26/05/2026

ফুলকলি 🐘
ফুলকলি একটি হাতির নাম।১৯৬২ সালের কথা। তখন খাগড়াছড়ি ছিল একটি মহকুমা শহর। ঘন জঙ্গলে ভরা খাগড়াছড়ির যোগাযোগব্যবস্থা ছিল বেশ নাজুক। শহর থেকে দূরের পাহাড়ি পথে যাতায়াতের সুবিধার জন্য একটি পোষা হাতি এনেছিলেন সে সময়ের মহকুমা প্রশাসক হাবিবুল ইসলাম। তিনি হাতির পিঠে চড়ে যাতায়াত করতেন। হাতিটির নাম রাখা হয় ফুলকলি। মহকুমা প্রশাসকের একমাত্র বাহন এই ফুলকলি সবখানে পরিচিতি পেয়ে যায়। দূর গ্রামের কোথাও গেলে মানুষজন ফুলকলিকে আদর করে, পেটভরে খেতে দিত। ফুলকলিরও বিশেষ টান ছিল মানুষের প্রতি। খাগড়াছড়ির জনমানুষের সঙ্গে ফুলকলির এক আত্মিক বন্ধন গড়ে ওঠে।

১৯৮৩ সালে খাগড়াছড়ি মহকুমা থেকে জেলায় উন্নীত হয়। তখনো জেলা প্রশাসকেরা ফুলকলির পিঠে চড়ে দাপ্তরিক কাজ সামলাতেন। জেলা ঘোষণার পর খাগড়াছড়িতে পরিবর্তনের হাওয়া লাগে। ধীরে ধীরে উন্নত হতে শুরু করে যোগাযোগব্যবস্থা। এল নতুন যানবাহন। এরপর খানিকটা অবসর পায় ফুলকলি। তখন ফুলকলির কাজ ছিল রাষ্ট্রীয় দিবসগুলোতে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্যারেডে অংশ নেওয়া। ফুলকলি অভিবাদন জানাত সবাইকে।

সত্তর–আশির দশকে পাহাড়ি পথে কোনো যানবাহন দুর্ঘটনার শিকার হয়ে খাদে পড়ে গেলে তা টেনে তোলার একমাত্র সহায় ছিল ফুলকলি। ফুলকলির প্রতিবেলার খাবার ছিল এক ছড়ি পাকা কলা, ৫টি পাকা কাঁঠাল, ৫ কেজি ছোলা ও ৫ কেজি গম। এ ছাড়া ফুলকলির খাবার ছিল প্রতি ৩ দিনে এক গাড়ি কলাগাছ। খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক খোরশেদ আনসারের লেখা আলুটিলা কথা বলে বইতে ফুলকলির বিবরণ পাওয়া যায়।

ফুলকলির মৃত্যুর কাহিনি বড় করুণ। একদিন পাহাড়ে ঘুরে বেড়ানোর সময় বুনো হাতিরা ফুলকলিকে তাদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। ফুলকলি যায়নি। তখন সব বুনো হাতি মিলে তাকে আক্রমণ করে। ফুলকলির বাম পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। ফুলকলির চিকিৎসার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আনা হয় চিকিৎসক।প্রায় আড়াই মাস চিকিৎসা শেষে ১৯৯০ সালের ২৭ জুলাই এক ঝুমবৃষ্টির দিনে পুনরায় আলুটিলা পাহাড়ে যায় ফুলকলি। একটা সময় পাহাড়ের খাদে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। পরে ক্রেন দিয়ে ফুলকলিকে তুলে কবর দেওয়ার ব্যবস্থা করেন তৎকালীন ইউএনও আজিজুল হক।

একসময় ঝোপঝাড়ে পরিণত হয়েছিল ফুলকলির কবর। সংরক্ষণের অভাবে ছিল লোকচক্ষুর অন্তরালে। ফুলকলির স্মৃতি বাঁচিয়ে রাখতে তৎকালীন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ফুলকলির কবরটি আধুনিক, দৃষ্টিনন্দন করে সংরক্ষণের উদ্যোগ নেন। প্রতিদিন দূর–দূরান্ত থেকে ফুলকলির সমাধি দেখতে ও জানতে আসছেন পর্যটক।

নতুন নির্ধারিত ভাড়ার তালিকা ১/৫/২০২৬ থেকে কার্যকর।
01/05/2026

নতুন নির্ধারিত ভাড়ার তালিকা ১/৫/২০২৬ থেকে কার্যকর।

চেঙ্গী স্কয়ার খাগড়াছড়ি জেলা শহরের প্রধান চত্বর বা মিলনস্থল।পার্শ্ববর্তী প্রবহমান চেঙ্গী নদীর  নামানুসারে "চেঙ্গী স্কয়ার"...
27/04/2026

চেঙ্গী স্কয়ার খাগড়াছড়ি জেলা শহরের প্রধান চত্বর বা মিলনস্থল।পার্শ্ববর্তী প্রবহমান চেঙ্গী নদীর নামানুসারে "চেঙ্গী স্কয়ার" (Chengi Square) নামে নামকরণ করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মোড় এবং যাতায়াতের কেন্দ্রবিন্দু, যা ভৌগোলিক পরিচয়ের কারণে এই নাম পেয়েছে।

চেঙ্গী স্কয়ার থেকে দূরত্বের তালিকা:-🏍️🚗🚌
🚦আলুটিলা পর্যটন কেন্দ্র/গুহা: প্রায় - ৭-৮কিমি (পশ্চিমে)
🚥রিসাং ঝর্ণা: প্রায় -১০-১২ কিমি (আলুটিলার কাছাকাছি)
🚦হর্টিকালচার পার্ক (ঝুলন্ত ব্রিজ): প্রায় -২ কিমি
🚥দেবতার পুকুর: প্রায় - ১০-১২কিমি (শহরের দক্ষিণ দিকে)
🚦মায়াবিনী লেক প্রায় ১৫ থেকে ১৮ কিলোমিটার।
🚥দীঘিনালা (সাজেক যাওয়ার পথ): প্রায় ২২-২৩ কিমি
🚦সাজেক ভ্যালি: প্রায় ৭০-৭৫ কিমি (চেঙ্গী স্কয়ার থেকে)

চেঙ্গী স্কয়ার থেকে আনুমানিক দূরত্ব:-🏍️🚗🚌
🪷ঢাকা: খাগড়াছড়ি থেকে ঢাকার দূরত্ব প্রায় ২৬২-২৭০ কিলোমিটার (রুট ভেদে ভিন্ন হতে পারে, যেমন কুমিল্লা বা বিশ্বরোড হয়ে)।
🚢চট্টগ্রাম: খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় ১০৫-১১১ কিলোমিটার।
🍚ফেনী: খাগড়াছড়ি থেকে ফেনীর দূরত্ব প্রায় ১৪০-১৫০ কিলোমিটার (সরাসরি বা ভায়া কুমিল্লা রুট অনুযায়ী)।
🏞️রাঙ্গামাটি: খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির সরাসরি সড়ক দূরত্ব প্রায় ৭৬-৮০ কিলোমিটার। তবে পাহাড়ি রাস্তা হওয়ায় এই দূরত্ব ভ্রমণে বেশি সময় লাগে।

Hotel Noor,Khagrachhari 01555 778899 & 01675 778899
24/04/2026

Hotel Noor,Khagrachhari
01555 778899 & 01675 778899

Hotel Noor,Khagrachari.☎️01555778899/01675778899
23/03/2026

Hotel Noor,Khagrachari.

☎️01555778899/01675778899

লুসাই গ্রাম।সাজেক।
20/03/2026

লুসাই গ্রাম।সাজেক।

রাতের আলুটিলা ঝুলন্ত ব্রিজের মনোরম দৃশ্য। রাতে ব্রিজের উপর দাড়ালে মনে হবে যেনো আকাশের উপর দাঁড়িয়ে আছি।
11/03/2026

রাতের আলুটিলা ঝুলন্ত ব্রিজের মনোরম দৃশ্য। রাতে ব্রিজের উপর দাড়ালে মনে হবে যেনো আকাশের উপর দাঁড়িয়ে আছি।

Hotel Noor,Khagrachari.☎️01555778899/01675778899
08/02/2026

Hotel Noor,Khagrachari.
☎️01555778899/01675778899

Address

Amin Market (Near Shapla Circle), Town Hall, Court Road
Khagrachari
4400

Telephone

+8801675778899

Website

Alerts

Be the first to know and let us send you an email when HOTEL NOOR-Residential, Khagrachari. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Hotel

Send a message to HOTEL NOOR-Residential, Khagrachari.:

Shortcuts

Share

Category