12/10/2026
🌿 সুন্দরবন বাঁচুক, পর্যটন এগিয়ে যাক।
সুন্দরবন শুধু আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি উপকূলের হাজারো মানুষের জীবিকা, বেঁচে থাকার অবলম্বন এবং আমাদের অমূল্য প্রাকৃতিক সম্পদ।
সুন্দরবন সুরক্ষিত থাকুক, বেঁচে থাকুক এর জীববৈচিত্র্য। টিকে থাকুক উপকূলের মানুষের জীবন-জীবিকা। পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিকশিত হোক দায়িত্বশীল পর্যটন, তৈরি হোক স্থানীয় মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ।
আমাদের লক্ষ্য শুধু পর্যটন নয়, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা, স্থানীয় মানুষের প্রতি সহমর্মিতা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা।
সুন্দরবন থাকুক সুরক্ষিত, পর্যটন হোক দায়িত্বশীল, উপকূলের মানুষ বাঁচুক সম্মানের সঙ্গে 💚
— সুন্দরী ইকো রিসোর্ট