তরুলতা-Tarulata Escape Sreemangal

Directions

তরুলতা-Tarulata Escape Sreemangal Tarulata Resort — যেখানে মন ছুটে যায় প্রকৃতির কোলে ✨
সবুজ নিস্তব্ধতা,চা বাগানের মাঝে রোদ-ছায়ার খেলায় সাজানো আমাদের ছোট্ট স্বর্গ।
(1)

23/09/2026

এক কাপ চায়ে তোমাকে চাই ♥️

এমন সুন্দর আনারস বাগানের ভিউ নিয়ে তৈরি হচ্ছে আপনাদের জন্য আমাদের নতুন মাচা। 🍍🌿যেখানে বসে আনারস বাগানের সৌন্দর্য দেখবেন, ...
23/09/2026

এমন সুন্দর আনারস বাগানের ভিউ নিয়ে তৈরি হচ্ছে আপনাদের জন্য আমাদের নতুন মাচা। 🍍🌿
যেখানে বসে আনারস বাগানের সৌন্দর্য দেখবেন, গল্প করবেন আর মন চাইলে টুক করে একটা আনারস খেয়েও নিতে পারবেন! 😜💚

22/09/2026

তরুলতার অতিথিদের জন্য অবশেষে সিমসাম, পরিপাটি আর নান্দনিকভাবে তৈরি করে ফেললাম আমাদের রসইঘর।
যেখানে গল্প হবে খাবারের, গল্প হবে খাবারের স্বাদের🌿

06/09/2026

তরুলতায় আসলে রাতের খাবারে বারবিকিউটা মাস্ট রাখবেন! 🔥🍖
কারণ চারপাশের এই নীরব প্রকৃতি, জোছনার আলো আর আড্ডার পরিবেশের সঙ্গে বারবিকিউয়ের আমেজটা যেন একদম পারফেক্ট। 🌿✨

রিসোর্টের বারান্দায় বসে জোছনার আলো দেখছি। 🌕✨ফকফকে জোছনার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সারি সারি আনারস গাছের বাগান, আর অন্য পা...
04/09/2026

রিসোর্টের বারান্দায় বসে জোছনার আলো দেখছি। 🌕✨
ফকফকে জোছনার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সারি সারি আনারস গাছের বাগান, আর অন্য পাশে নীরবতায় মিশে থাকা চা বাগান🍍

চারপাশে নিস্তব্ধ রাত, মাথার ওপরে চাঁদের আলো
আহা! প্রকৃতির এমন সৌন্দর্য চোখে দেখলে সত্যিই মনটা জুড়িয়ে যায়। ❤️

Love Birds from Tarulata Escape 🌱
03/09/2026

Love Birds from Tarulata Escape 🌱

একটি চা বাগানের সাধারণ পরিবার থেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ—হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! ❤️মৌলভীবাজারের কুলাউড়ার লংল...
30/08/2026

একটি চা বাগানের সাধারণ পরিবার থেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ—হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! ❤️
মৌলভীবাজারের কুলাউড়ার লংলা চা বাগানের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন শান্তা যাদব।

চারপাশে চা বাগানের পরিচিত জীবন, সীমিত সুযোগ আর নানা বাস্তবতাকে পেছনে ফেলে তাঁর স্বপ্ন আজ পৌঁছে গেছে সুদূর যুক্তরাষ্ট্রে, বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান Harvard University-তে।

শান্তা যাদব এখন Harvard Medical School-এর Master of Medical Science in Global Health Delivery (MMSc GHD) প্রোগ্রামে মাস্টার্স করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

ভাবুন তো, যে পথচলার শুরু হয়েছিল আমাদের লংলা চা বাগানের মতো একটি সাধারণ জায়গা থেকে, সেই পথই আজ তাঁকে নিয়ে গেছে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠানের দরজায়! সত্যিই, এই জায়গাটাই হয়তো তাঁর গল্পের সবচেয়ে সুন্দর অংশ। ❤️

তাঁর গল্পটা শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ার গল্প নয়। তাঁর গল্প আমাদের মনে করিয়ে দেয়—পরিস্থিতি হয়তো আপনার শুরুটা ঠিক করে দিতে পারে, কিন্তু আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন, সেটা ঠিক করে আপনার স্বপ্ন, চেষ্টা আর সাহস।

শান্তা যাদবের এই অসাধারণ অর্জনে Tarulata Escape Resort পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভকামনা। 🌿❤️
হয়তো তাঁর এই গল্পটা একদিন লংলা চা বাগানের আরও কোনো ছোট্ট মেয়ের স্বপ্নের সাহস হয়ে উঠবে।
হয়তো কোনো একদিন সেই মেয়েটিও নিজেকে বলবে—
“আমিও পারবো। স্বপ্নটা শুধু একটু বড় করে দেখতে হবে।” ❤️

Congratulations, Shanta Yadav!
May your journey inspire many more dreams to come true. 🌍✨

29/08/2026

তরুলতার বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করার মতো শান্তি আর কিছুতেই নেই।
চারপাশে ঝুম বৃষ্টি, সবুজের মায়া আর নীরব এক বিকেল যেন ব্যস্ত জীবনের সব ক্লান্তি এক নিমিষেই হারিয়ে যায়। 💚

28/08/2026

চা বাগানের সবুজের মাঝে ছোট্ট এক টিলায় আমাদের তরুলতা রিসোর্ট। 🌿💚
যেখানে প্রকৃতির সান্নিধ্যে মিলবে নিজের ঘরের মতোই আপন এক অনুভূতি।
তরুলতা—ছুটির ঠিকানা নয়, যেন নিজের ঘরেই একটু ছুটি। 🏡

Address

Dholubari, Tripura Para
Maulvi Bazar
3210

Website

Alerts

Be the first to know and let us send you an email when তরুলতা-Tarulata Escape Sreemangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category