Meghraj Resort, Sajek- মেঘরাজ রিসোর্ট, সাজেক

Meghraj Resort, Sajek- মেঘরাজ রিসোর্ট, সাজেক Greetings! This is the official page of ‘’Meghraj Resort, Sajek valley. "

For booking or information, please call/ WhatsApp us +8801879-808030

পাহাড়ে নিরিবিলি নির্জনতায় প্রিয়জনকে নিয়ে অবকাশ যাপন করতে ইচ্ছুক? বাংলাদেশের রিসোর্ট ইন্ডাস্ট্রিতে ব্যাতিক্রমধর্মী সুযোগ সুবিধা সম্পন্ন সার্ভিস নিয়ে ‘মেঘরাজ রিসোর্ট, সাজেক’ রয়েছে আপনার পাশে।

সাজেক বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন এরিয়া হিসেবে পরিচিত। চারদিকে মেঘ, পাহাড় এবং সবুজে ঘেরা এই রাজ্যে প্রতি বছর বহু পর্যটক আসেন ঘুরে দেখার পাশাপাশি প্রি

য়জনের সাথে অবসর যাপনের জন্য। পর্যটকদের কথা চিন্তা করে তাদের প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত গুলো কে আরোও স্বাচ্ছন্দময় এবং প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে ‘মেঘরাজ রিসোর্ট, সাজেক’ প্রস্তুত রয়েছে বিভিন্ন রেট এবং সুযোগ সুবিধা সম্পন্ন কয়েকটি প্যাকেজ নিয়ে।

বাংলাদেশের রিসোর্ট ইন্ডাস্ট্রিতে ‘মেঘরাজ রিসোর্ট, সাজেক’ একটি অন্যতম নাম কেননা একদম প্রকৃতি দ্বারা বেষ্টিত নির্জন এবং কোলাহল মুক্ত পরিবেশে একান্ত অবসর যাপনের সুযোগ প্রদান করতে প্রস্তুত। আকর্ষণীয় কাঠ এবং বাঁশ দিয়ে নির্মাণ করা ইন্টেরিয়রের পাশাপাশি রুমের সাথে সংযুক্ত ওয়াশরুম এবং বারান্দা থেকে প্রকৃতিকে ছোঁয়ার সুযোগ। প্রিমিয়াম সার্ভিসের সাথে পর্যটকদের সন্তুষ্টি নিয়ে ‘মেঘরাজ রিসোর্ট, সাজেক’ এগিয়ে চলছে বাংলাদেশের পর্যটন ইন্ডাস্ট্রি কে আরও এক ধাপ এগিয়ে নিতে।

25/07/2026

ভোরের স্নিগ্ধতা মুগ্ধতা ছড়িয়েছে!

প্রতিদিন সকালে রোদ উঠে। দুপুর ১টার পর যেকোন সময়ে বাতাসের গতি বেড়ে যায়; সাথে বৃষ্টি শুরু হয়। মেঘের চাদরে মোড়ানো থাকে পাহা...
23/07/2026

প্রতিদিন সকালে রোদ উঠে। দুপুর ১টার পর যেকোন সময়ে বাতাসের গতি বেড়ে যায়; সাথে বৃষ্টি শুরু হয়। মেঘের চাদরে মোড়ানো থাকে পাহাড়ি এই জনপদ। থেমে থেমে ইলশেগুঁড়ি কিংবা ভারী বৃষ্টি চলে সকাল পর্যন্ত। মেঘরাজে বোনাস হিসেবে পাবেন বাতাসের ঝাপটা, রাতে কখনো কখনো ঘুম ভেঙে মনেহবে ঝড়ে সব উড়িয়ে নিয়ে যাবে।

বৃষ্টি, মেঘ, পাহাড়ের চিরায়ত সৌন্দর্যের এই মেলবন্ধন চলবে পুরো বর্ষা জুড়ে।

ছবি: মেঘরাজ রিসোর্ট। দুপুর ৩ঘটিকা, ২৩.০৭.২০২৬ইং

10/07/2026

প্রকৃতি পছন্দ করেন যারা তাদের জন্য স্বর্গীয় আবহাওয়া এটা।

হ্যাঁ, অতিবৃষ্টিতে সাজেকে আসার রাস্তায় পানি উঠে, পাহাড় ধসের সম্ভাবনা থাকে; সতর্কতা হিসেবে প্রশাসন পর্যটক আসা-যাওয়া নিরুৎসাহিত করেন।

জীবনে একবার কেউ এরকম আবহাওয়া পেলে বাকি জীবনে আবার এরকম আবহাওয়ায় ইচ্ছে করে হলেও আটকে যেতে চাইবেন।

08/07/2026

অঝোর ধারায় বর্ষা ঝরে...

07/07/2026

মেঘবৃষ্টির কল্যাণে সাজেকে এরকম আবহাওয়া যাচ্ছে গত কয়েকদিন।

রিজার্ভেশন: 01879-808030

07/07/2026

মেঘাচ্ছন্ন ☁

মেঘবৃষ্টির মেলবন্ধন চলছে.. চলবে..

সাজেকের আবহাওয়ার একটা বিশেষত্ব হলো দিনে চান্দি-ফাটা গরম থাকলেও রাতে ঠান্ডা লাগবে। ফ্যান ছাড়লে হালকা কাঁথা টাইপ কিছু গায়ে...
04/07/2026

সাজেকের আবহাওয়ার একটা বিশেষত্ব হলো দিনে চান্দি-ফাটা গরম থাকলেও রাতে ঠান্ডা লাগবে। ফ্যান ছাড়লে হালকা কাঁথা টাইপ কিছু গায়ে দেয়া লাগবে, ফ্যান ছাড়াও রাতে মোটামুটি আরামে ঘুমানো যায়।

এখন প্রায়দিনই কমবেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পরবর্তী সময়ে পাহাড় তার চিরায়ত রূপ ধারন করে। মুহুর্তে মেঘ এসে আপনাকে ঘিরে ফেলবে, আবার কিছুক্ষণ পর চারদিকে ক্রিষ্টাল ক্লিয়ার ভিউ আর সবুজের সমারোহ আপনার দৃষ্টিকে শীতল করবে; আপনাকে করবে মন্ত্রমুগ্ধ!

পাহাড় একেক সময়ে একেকরকম সৌন্দর্য রূপে ধরা দেয়; তবে বর্ষায় পাহাড় অনন্য!!

যেকোন তথ্য, যোগাযোগ বা বুকিং এর জন্য আমাদের একটাই নাম্বার, সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যেকোন সময়ে। তবে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন, অবচেতন থেকে চেতন হলেই ফিডব্যাক পাবেন এটুকু নিশ্চয়তা দিতে পারি: 01879808030

সাজেকে বৃষ্টি পরবর্তী আবহাওয়া সবসময়ই মনোমুগ্ধকর। আপনি যেখানেই থাকুন, মেঘ আপনাকে ছুয়ে যাবেই। বুকিং বা যেকোন তথ্যের জন্য হ...
28/04/2026

সাজেকে বৃষ্টি পরবর্তী আবহাওয়া সবসময়ই মনোমুগ্ধকর। আপনি যেখানেই থাকুন, মেঘ আপনাকে ছুয়ে যাবেই।

বুকিং বা যেকোন তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করুন প্লিজ- 01879-808030

ছবি: এক্সক্লুসিভ কাপল কটেজ ৪০১

ছবি কৃতজ্ঞতা আমাদের শাওন স্যার।

14/01/2026

বিশেষ ঘোষণা: মেঘরাজ রিসোর্ট এর একমাত্র রিজার্ভেশন নাম্বার 01879-808030, এই নাম্বারে কল/হোয়াটসঅ্যাপ বা Meghraj Resort, Sajek- মেঘরাজ রিসোর্ট, সাজেক - ফেসবুক পেইজে যোগাযোগ করে বুকিং কনফার্ম করতে হবে। পেইজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিকাশ/নগদ/ব্যাংক একাউন্ট পাঠানো হবে, এডভান্স পাঠানোর পর আপনাকে কনফার্মেশন টেক্সট পাঠানো হবে।

এছাড়া আমাদের অন্য কোন পেইজ / বুকিং নাম্বার / বুকিং এজেন্ট বা মাধ্যম নেই। অন্য কোনভাবে বা মধ্যমে মেঘরাজ রিসোর্টে বুকিং করার সুযোগ নেই। তথাপি অন্য মাধ্যমে কেউ বুকিং করলে সেটার দায়ভার মেঘরাজ রিসোর্ট কর্তৃপক্ষ বহন করবে না।

আপনাদের ভ্রমণ নিরাপদ হোক।
ধন্যবাদ
মেঘরাজ রিসোর্ট, রুইলুই পাড়া, সাজেক ভ্যালী।

খুব ভোরে পরিচিত একজন নির্দিষ্ট তারিখে বুকিং কনফার্ম করতে চাইলেন। শিডিউল চেক করে জানালাম খালি নেই। -'আরে আপনি ম্যানেজমেন্...
06/12/2025

খুব ভোরে পরিচিত একজন নির্দিষ্ট তারিখে বুকিং কনফার্ম করতে চাইলেন। শিডিউল চেক করে জানালাম খালি নেই।

-'আরে আপনি ম্যানেজমেন্টের লোক হয়ে খালি নাই জানালে হবে নাকি, কারো বুকিং বাতিল করে দিলেইতো খালি হয়ে যায়।'

- জানালাম 'এটা কোনভাবেই সম্ভব নয়।'

- এরপর অফার করলেন 'প্রতি রুমের জন্য ২০০০ টাকা করে বা চাহিদা অনুযায়ী বেশি দিবেন।'

-বিরক্ত হলেও না করিনি উনাকে৷ 'তাহলে একজনের বুকিং বাতিল করে প্রসেস করে আপনাকে দিচ্ছি'- জানাতে উনি বেজায় খুশি হলেন। খুব বাহবা করে বললেন এরকম চটপটে নাহলে এই যুগে চলে নাকি!!

উনাকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানালাম। ভালো একটা পদ্ধতি শিখিয়েছেন, এক্সট্রা ইনকামের সুযোগ বাতলে দিয়েছেন; প্রতিষ্ঠান লাভবান হবে। তবে উনার বুকিং ফাইনাল করার আগে আলোচনার এক পর্যায়ে উনাকে জানালাম যে ''আমরা এখন থেকে তাহলে ১/২টা রুম উন্মুক্ত বুকিং ক্যাটাগরিতে রেখে দিবো। সর্বশেষ যিনি প্রতি রুমের জন্য সর্বোচ্চ এমাউন্ট আমাদের অফার করবেন, আমরা তার জন্য আগে বুকিং কনফার্ম করা ব্যক্তির বুকিং বাতিল করে সেই রুম সর্বোচ্চ দরদাতাকে বরাদ্দ দিবো।"

একথা জানানোর পর হঠাৎ করেই ভদ্রলোক ব্যাপক ক্ষেপে গেলেন। উচ্চস্বরে চেচামেচি করতে লাগলেন। হুমকি দিলেন মালিককে বলে আমার চাকরি খেয়ে দিবেন!

আমি আসলে বুঝতে পারছি না কোথায় ভুল করেছি! উনার কাছে স্যরি বলেছি, তাও উনি বকাঝকা করছেন!

যারা কষ্ট করে লেখাটি পড়েছেন দয়া করে আমার করনিয় জানাবেন; আমার চাকরি বাচানোর জন্য পরামর্শ দিবেন।

ছবি কৃতজ্ঞতা: সম্মানিত গেস্ট (আবার বেড়াতে আসার আমন্ত্রণ রইলো স্যার।)

Address

Ruilui Para, Sajek, Baghaichari
Rangamati
4590

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801879808030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meghraj Resort, Sajek- মেঘরাজ রিসোর্ট, সাজেক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Hotel

Send a message to Meghraj Resort, Sajek- মেঘরাজ রিসোর্ট, সাজেক:

Shortcuts

Share

Category