25/04/2026
শাহপরীরদ্বীপে এসেছিলাম সেন্টমার্টিন যাবো স্পিডবোটে করে, এসে দেখলাম সেন্টমার্টিনের একজন বাসিন্দা মারা গিয়েছে, এম্বুলেন্সে করে লাশ এখনো আসে নাই, লাশ আসলে এম্বুলেন্স থেকে নামিয়ে এই কফিনে করে নিয়ে যাওয়া হবে সেন্টমার্টিন, সেন্টমার্টিনে বাসিন্দা কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যায় তখন ট্রলার স্পিডবোট ছাড়া আর কোনভাবে হাসপাতালে যাওয়ার সুযোগ নেই, অনেক রোগী হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যায়, সেন্টমার্টিনদ্বীপে হাসপাতাল থাকলেও তেমন উন্নত চিকিৎসা নেই, এ যেন বাতির নীচে অন্ধকার।
© Ibrahim Khalil