05/09/2026
মৃন্ময়ী কুটীর
সপ্তাহের শেষে একদিন বা দুদিনের ছুটিতে বন্ধু বা পরিবারের সাথে ঘুরে আসতে পারেন পূর্ব মেদিনীপুরের দরিয়াপুরে মৃন্ময়ী কুটীর ভিলেজ রিসর্ট থেকে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা কপাল কুন্ডলা গল্পের ভাবধারা সমৃদ্ধ এই রিসর্ট,
তাই চারপাশে ষোলোআনা বাঙালীআনার ছাপ পাবেন। অনেকদিন পর সবুজ প্রকৃতি ও নিস্তব্দ্ধতার সাথে নিরিবিলিতে সময় কাটানোর সুযোগ পাবেন। সঙ্গে আছে মেঠো রাস্তা ও সবুজ ধানক্ষেত। অনেকটা জায়গা নিয়ে সাজানো গোছানো
রিসর্ট। একদিকে আছে নারকেল ও অন্যান্য গাছে ঘেরা বড়ো পুকুর। বিশাল বাগানে ঘুরে বেড়াতে খুব ভালো লাগবে। বাগানে আছে অনেক বসার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, ফল ও ফুলের গাছ এবং রংবাহারী পাতাবাহার।
সব মিলিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক অপূর্ব আয়োজন। এখানে এসি ও ননএসি দুইরকম ঘর আছে। নিজের পছন্দমতো খাওয়ার প্যাকেজ নিতে পারেন। নিঃস্তব্ধ সন্ধেবেলায় যখন চারপাশে আলো জ্বলে, সঙ্গে ঝিঁ ঝিঁ পোকার ডাক,
সব মিলিয়ে এক মনোরম গ্রামীন পরিবেশ যা আপনার মনকে মোহময় করে তুলবে। এখানে পিকনিক, জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্য যেকোনো রকমের অনুষ্ঠানের আয়োজনও করতে পারেন। এই রিসর্টে থেকে খুব কম সময়ে ঘুরে আসতে
পারেন বাকীপুর সমুদ্র সৈকত, কপালকুন্ডলা মন্দির, পেটুয়াঘাট, হিজলী শরীফ এবং মন্দারমনী।
যোগাযোগ- 8710045662/ 8649846660