কাগজের নৌকো Kagojer Nouko

Call Directions

কাগজের নৌকো Kagojer Nouko মৌশুনী দ্বীপে একমাত্র অ্যাডভেঞ্চার ক্যাম্প 'কাগজের নৌকো' https://twitter.com/kagojer_nouko?s=09

15/11/2026

জালে উঠলো ভালো সাইজের পমফ্রেট মাছ।

ভাবছিলাম,ভগবান যে কাকে কার সঙ্গে কখন দেখা করিয়ে দেয় কে বলতে পারে...ঠিক তখনই সে বাসের জানালার বাইরে আঙুল দেখিয়ে বলল......
14/11/2026

ভাবছিলাম,
ভগবান যে কাকে কার সঙ্গে কখন দেখা করিয়ে দেয় কে বলতে পারে...
ঠিক তখনই সে বাসের জানালার বাইরে আঙুল দেখিয়ে বলল...
'ওই তো স্যার ওইটা আমাদের বাড়ি, দেখুন। একদিন আসবেন কিন্তু।'
এর থেকে বেশি কিছু বলার সময় না পেয়ে বাচ্চা আর দুটো ছোট বড় ব্যাগ নিয়ে সে বাস থেকে নেমে গেল।
লালপুল টপকে বাস কিছুক্ষণের মধ্যেই ৮০ কিলোমিটার গতি ধরলো।
আমি জানালার দিকে সরে বসার পর হাওয়া এবার একটু বেশিই লাগতে শুরু করলো।
ঠান্ডা হাওয়া।
বুঝলাম এদিকেও শীত পড়তে শুরু করেছে।
ফোনের ঘড়ি জানিয়ে দিল সময় এখন সন্ধ্যা সাতটার একটু বেশি। ম্যাপ খুলে দেখলাম আর মাত্র দশ কিলোমিটার পথ বাকি আমার গন্তব্য ১০ মাইল বাজার পৌঁছুতে।

আজ হঠাৎই খেয়াল চাপে মৌশুনী দ্বীপ ফিরব। দুপুর আড়াইটে বেরিয়ে পড়ি বাড়ি থেকে, ডায়মন্ডে পৌঁছই বিকেল চারটে নাগাদ। এরপর দীর্ঘ প্রায় ৫০ মিনিট অপেক্ষার পর এলো বকখালি গামী সরকারি বাস।
উঠে পড়লাম।
এরপর আর একটু দেরি করলে মৌশুনী ফেরা বেশ চাপ হয়ে যাবে।
বাসে উঠে ব্যাগটা উপরে জায়গা মতন রেখে আমি পিছনের দিকে এগোতে লাগলাম। দাঁড়ালাম একটা টু সিটের দিকে মুখ করে যেখানে এক দম্পতি বাচ্চা সহ বসে আছেন।
পাঁচ সাত বছরের বাচ্চা ঘুমের জন্য মাকে ব্যাকুল করে তুলছে।
মহিলাটি বাচ্চার গায়ে হাত চাপড়াতে চাপড়াতে দু একবার আমার দিকে তাকালেন।
পাশে বসা লোকটি কেমন যেন একটু বিরক্ত হচ্ছিল মনে হল, বাচ্চাটার জন্য।
এ কেমন বাপ… ঝট করে মাথায় এলো।
ইদানিং আমি কাছের জিনিসকে একটু আবছা দেখতে শুরু করেছি।
তাই চেনা লোককেও কখনো কখনো অচেনা মনে হয়। অচেনা লোককে বারবার চিনতে গেলেও গালে ঠাস করে চর কষিয়ে দেওয়ার ভয় থাকে।
গলায় মাফলার জড়ানো মধ্যবয়সী একটা গ্রাম্য লোক বটে তবে সে তুলনায় পাশের মহিলাটি উজ্জ্বল ও বেশ পরিপাটি করে শাড়ি গয়নায় বিভূষিত। এটা দেখে বাঁদরের গলায় মুক্তোর মালা প্রবাদটি বাস যাত্রীদের কারো মাথায় এসেছিল কিনা জানিনা, তবে...
আমার মাথায় আসার আগেই পাশে বসা লোকটি এবার ঝাকুনি দিয়ে উঠে দাঁড়ালেন।
সাথে সাথে ভেঙে গেল ওনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক।
সামনে হটুগঞ্জে নামবেন ভদ্রলোক।
কল্পনার গল্প মুছে আমি কিছুটা স্বস্তিও পেলাম, কারন আমাকে দীর্ঘ একটা পথ যেতে হবে। আর বাসে ওঠার পনেরো কুড়ি মিনিটের মধ্যে সিট পাওয়া তো ভাগ্যের ব্যাপার।
এতক্ষণে মহিলার কোলের বাচ্চাটি অনেকটা শান্ত।
আর একবার ফোন খুলে ম্যাপ দেখে বুঝলাম এখনো প্রায় দু'ঘণ্টার পথ বাকি। ফেসবুক খুলে একটু স্ক্রল করতে না করতেই পাশের মহিলাটি আমাকে বলে উঠলেন..
'চিনতে পারছেন স্যার?'
চিনতে অসুবিধা হলো না।
ফোন দেখার জন্য ততক্ষণে চশমা আমার চোখে।
তুমি...
হ্যাঁ স্যার আমি প্রিয়াঙ্কা।
একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম
এটা কে? আর এখন এদিকে যাচ্ছই বা কোথায়?
ও বলল,
হ্যাঁ স্যার এ আমার মেয়ে পিয়াসা, এই ছ বছর বয়স হল।
নামখানার পরে লালপুল চেনেন? ওখানে আমার বিয়ে হয়েছে।
মনে মনে এক মুহূর্তে লালপুলের ছবি ভেসে উঠলো, বাসে যেতে যেতে দেখেছি ব্রিজটার দু সাইড কালো আর হলুদ রং করা। সেই লাল রঙের পুল আর নেই, জায়গার নামটাই হয়ে গেছে লালপুল।
আমি বললাম সে তো অনেক দূর। নামখানা ছাড়িয়ে।
ও বলল হ্যাঁ স্যার
আমার বাপের বাড়ি তো জলকলে, পুরাতন ডাকঘরের ওদিকটাই। আমি কখনো কখনো তারাতলা বা চৌরাস্তায় এসে এই বাসটা ধরার চেষ্টা করি। নিশ্চিন্তে আসা যায় স্যার।

আপনি কি স্যার মৌশুনীদ্বীপে যাবেন? আমি বললাম তুমি জানলে কিভাবে আমি মৌশুনী দ্বীপে থাকি?
ও বলল, জানিনা স্যার।
তবে আপনার ভিডিও দেখি, আমার বাড়ির সবাই দেখে আর এর বাবা কেরালাতে বসে বসেও আপনার ভিডিও দেখে। সেই যখন পড়তাম ১৫,১৬ সালে, আপনার কাছে তখন থেকেই ও আপনাকে চেনে। আমার বাপের বাড়ির পাড়াতেই ওর মাসির বাড়ি ছিল। সেখান থেকেই আমাদের পরিচয়। আর এখন সোনার কাজে কেরালায় থাকে। সংসারে শশুর শাশুড়ি আছেন আর এই বাচ্চাকে নিয়ে আমার সংসার। মাঝেমধ্যে একা লাগে তাই বাপের বাড়ি চলে আসি। এখানে ছোট ভাই আর একটা বোন আছে। এই ভাইফোঁটা সেরে ফিরছি, গিয়েছিলাম কালী পূজার আগে। ওদিকের মত আর এদিকে তো জমজমাট হয় না স্যার। আর ওর বাবা ফেরে ছ মাস ন মাস অন্তর। এইতো পুজোতে আসার কথা ছিল।
আসেনি।
বলল সামনের বছরে গরম কালের দিকে আসবে। তখন নাকি কেরালায় হেবি গরম পড়ে।
আমি বললাম বাচ্চার পড়াশোনা!
ঘরেতেই ওকে পড়াশোনা করাই স্যার। একটা ছোটখাটো ইংলিশ মিডিয়ামে দিয়েছি দেড় বছর হল। ওর ঠাকুরদা আবার স্কুল মাস্টার ছিলেন। এখন যদিও তেমন কানে শুনতেও পান না চোখে দেখতেও পান না তবুও বাচ্চার পিছনে লেগে থাকেন পড়াশোনা করানোর জন্য। এই কখনো ছড়া শেখাচ্ছেন তো কখনো কোন বাংলা শব্দের ইংরেজি মানে।

প্রিয়াঙ্কা যেন একটুও বদলায়নি।
ওর কথা বলার ধরন, চপলতা, চোখ মুখের ভঙ্গিতে এমন এক চঞ্চল হরিণী স্বভাব ফুটে ওঠে যা শিকারির সবথেকে আগে নজর কাড়ে। এভাবেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগেই লালপুলের এক শিকারির হাতে সে বধ হয়।
বুঝলাম আমাদের পথের থেকেও প্রিয়াঙ্কার গল্পের দৈর্ঘ্য অনেক বড় ছিল। তবুও আমরা থেমে থেমে যাচ্ছিলাম কিছুক্ষণের জন্য।

বাস এসে কাকদ্বীপে দাঁড়ালো। পিয়াসার ঘুম ভাঙিয়ে হইচই করতে করতে বাস প্রায় খালি হয়ে গেল। আমিও ৫ মিনিটের ব্রেক নেওয়ার জন্য বাস ছেড়ে নিচে এলাম।
দুটো চিপস একটা ৫০০ এমএল জল আর একটা ক্যাডবেরি নিয়ে বাসে উঠে পড়লাম।
বাচ্চাদের হাসিতে একটা স্বর্গীয় সুখ আছে। মাত্র কুড়ি টাকা খরচা করে সেটাও নিয়ে নিলাম। প্রিয়াঙ্কাকে বললাম চিপস দুটো রেখে দাও পরে মেয়েকে দেবে। এক ঘোট জল খেলাম। দু ঘোট খেতে যাব বাস দুলে উঠলো, ছাড়ার জন্য।
বাস ছাড়লো পাক্কা ১৫ মিনিট অপেক্ষার পর। ততক্ষণে হই হুল্লোর লেগে গেছে। বাসে লোক ভর্তি।
এবার সেই অবাঞ্ছিত কঠিন প্রশ্ন আমার বাম কানে ও হালকা করে ঢেলে দিল।
আমি বললাম না গো।
তোমরা তখন যেমন দেখেছিলে, আজও তেমনি আছি, বিয়ে করিনি।
কি বলছেন স্যার!
আপনি চাইলে করতেই পারতেন।
সেই সময় যখন আপনি স্কুলে পড়ান তখন তো আপনাকে সবাই পছন্দ করত। আমি ক'জনের নাম বলবো।
তবে করেননি একদিকে ভালো স্যার।
বেশিরভাগ জনের আমার মত একই অবস্থা। কার বর আছে টাকা নেই,
কার টাকা আছে তো বর কাছে নেই। কার সব আছে সুখ নেই। কারো সুখ আছে কিন্তু সুখ ভোগ করার কপাল নেই।
তবে যাই বলেন স্যার
আপনার কিছু কিছু কথা আমার আজও মনে আছে।
আপনি খুব বাস্তববাদী লোক তখন বুঝতাম না সেই কথাগুলো আজকের জীবনে কতটা বাস্তব হতে পারে। প্রথম প্রথম আমার শ্বশুর বাড়িতে আপনার কথা আলোচনা হতো বাবা স্কুল টিচার ছিলেন বলে আমার পড়াশোনা আর ছেলেদের খবর নিতেন। তখনই আপনার প্রসঙ্গ উঠতো। এখন মাঝে মাঝে ফোনেতে আপনার ভিডিও আপনার কথা শোনায় ওনাকে। যদি একদিন আসেন আমাদের বাড়িতে তো খুব খুব ভালো লাগবে ওনার এবং আমাদের সবার। আপনি তো খুব কাছাকাছি থাকেন স্যার, একদিন আসুন না।

নামখানা ব্রিজের উপর দিয়ে বাস এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। লালপুল আসতে আর মাত্র ৬ কিলোমিটার পথ বাকি। আমি এর আগে এতক্ষণ ধরে প্রিয়াঙ্কার পাশে কোনদিন বসিনি আর এইসব বিষয় নিয়ে কোনদিন কথা হবে ভাবতেও পারিনি।
ও বলল স্যার আপনার নম্বর কিন্তু আমার কাছে আজও আছে। আপনার পেজেও আছে দেখেছি। দেখুন একবার মিসকল দিচ্ছি।
দেখলাম হ্যাঁ...
পুরনো দিনে সেভ করা প্রিয়াঙ্কার নামই তো উঠলো।
ও ব্যস্ত হয়ে উঠছে।
আমি বললাম চেষ্টা করব প্রিয়াঙ্কা। যদি তেমন দিন লেখা থাকে তবে অবশ্যই দেখা হবে। তোমরা ভালো থেকো।
আপনি ভালো থাকবেন স্যার...
প্রচন্ড জোরে ব্রেক কষে বাস এসে দাঁড়ালো লালপুল স্টপেজে।

দেখলাম দূরে একটা দোতলা বাড়িতে লাল নিল আলো জ্বলছে।

দশ মাইল বাজারে বাস এল সাতটা কুড়ি নাগাদ। নেমে ওখান থেকে টোটো ধরে এলাম খেয়াঘাট। রাত আটটার খেয়া পার করে আবারো টোটো পথে বাড়ি ফিরলাম পৌনে নটা নাগাদ।
এবার আমাদের আসল কথা বলা শুরু হলো...
আমি একলা নদীর সাথে
প্রিয়াঙ্কার হয়ত...
ঘর ভর্তি উদাসীনতার সাথে।

[কাগজের নৌকো
মৌশুনী দ্বীপ]

পাতিবুনিয়া খেয়া ঘাটে পৌছালাম সকাল ৬:২৩ খেয়া সকাল সাড়ে ছটা।
08/11/2026

পাতিবুনিয়া খেয়া ঘাটে পৌছালাম সকাল ৬:২৩
খেয়া সকাল সাড়ে ছটা।

08/11/2026

দীপাবলি ও কালী পূজার শুভেচ্ছা সহ শুভ সকাল।

03/11/2026

শুকনো করা কাঁকড়াও বাজারে বিক্রি হয়।

02/11/2026

ফ্রেজারগঞ্জ হারবার এ এখন এসব মাছই দেখতে পাবেন।
তবে এদের মধ্যে সেরা মাছ হল তোপসে, অতুলনীয় স্বাদ। তাই বাজারে ভালো দামেও বিক্রি হয়, এই তোপসে মাছ।

01/11/2026

চিনাই নদীর দীর্ঘ বাঁধ জুড়ে রাশি রাশি ভুড়ি চিংড়ি শুকনো করা হচ্ছে।

29/10/2026

নিম্নচাপের ওয়েদারে বকখালি কার্গিল সী বিচে মাছ ধরার দৃশ্য উপভোগ করলাম।

29/10/2026

মৌশুনী দ্বীপে চলছে অর্ণবের প্রভাব...
দেখছেন সরাসরি

28/10/2026

আজ বকখালি কারগিল সি বিচ এ শুঁটকি ক্ষেত্রের পরিস্থিতি দেখলাম।
নিম্নচাপে বৃষ্টির কারণে শুটকি মাছের বিজনেসে ব্যাপক-ক্ষতির সম্মুখীন সাবার মালিকরা।
বকখালি, ফেজারগঞ্জ কোস্টাল, দক্ষিণ চব্বিশ পরগনা

Address

Kagojer Nouko Campground, , Mousuni Island
Namkhana
743357

Telephone

+917278338338

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাগজের নৌকো Kagojer Nouko posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby hotels